নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন।

বর্তমানে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া আছে। আজ নরসিংদী মেডিকেল কলেজের সরকারি মঞ্জুরি দেওয়া হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।