সরকার স্ট্রোকসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান করছে

সরকার স্ট্রোকসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান করছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন,  সরকার স্ট্রোকসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান করছে। স্ট্রোকে প্যারালাইজড রোগীদের শুধু চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদি সহায়তারও প্রয়োজন।

মন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি কর্তৃক স্ট্রোকে প্যারালাইজড রোগীদের সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী স্ট্রোকে আক্রান্ত ৪০০জন প্যারালাইজড রোগীদের মধ্যে ১০০ জনের মাঝে ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করেন। এই অনুদান সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালে দরিদ্র রোগীরা বেশি সেবা নিতে আসেন। এই দরিদ্র রোগীদের সেবা ও সুচিকিৎসা দিতে হবে, তাদের আর্থিক সাশ্রয়ের দিকেও খেয়াল রাখতে হবে। রোগীরা যাতে সেবা পেয়ে আপনাদের এবং হাসপাতালের সুনাম মানুষের কাছে তুলে ধরতে পারে, এজন্য আপনাদের বড় ভূমিকা রাখতে হবে।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. রফিকুল বাসার লেবু বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।