অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ

অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ

ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৭ ধারা মোতাবেক সমগ্র বাংলাদেশের ওয়াকফ সম্পত্তিসমূহ (মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ইমামবাড়া, খানকা ও মাজারশরীফ ইত্যাদি) বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক।

দেশে বহু ওয়াক্ফ এস্টেট এখনও অ-তালিকাভুক্ত রয়েছে। ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও বেদখল হওয়া প্রতিরোধে অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তিসমূহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

তালিকাভুক্তির আবেদন ফরম, কাগজপত্রের তালিকা ও নিয়মাবলী বিনামূল্যে বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়েব সাইট (www.waqf.gov.bd) সকল ওয়াকফ পরিদর্শকের কার্যালয় এবং সকল জেলা প্রশাসকের কার্যালয়- এ পাওয়া যাবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।