পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে
পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি কেন্দ্রীয় যুবলীগ নেত্রী ও পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ নাইমুজ্জামান মুক্তার সহধর্মিণী মেজর (অব.) কাজী মৌসুমী ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  নিলুফার ইয়াসমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সোমবার পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন মেজর মৌসুমী ও নিলুফার ইয়াসমিন। পরে শুনানি শেষে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলী মুয়াদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেজর মৌসুমী পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক মুক্তার স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। অপরদিকে নিলুফার ইয়াসমিন জেলা যুব মহিলা লীগের সভাপতি।
মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান মুক্তাকে এক নম্বর এবং মেজর মৌসুমীকে দুই নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় মোট ১১০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।