প্রকৃত ঘটনা আড়াল করতে কালকিনিতে নীরিহ লোকজনকে হয়রানি কারার প্রতিবাদে মানববন্ধন

প্রকৃত ঘটনা আড়াল করতে কালকিনিতে নীরিহ লোকজনকে হয়রানি কারার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরের কালকিনিতে প্রকৃত ঘটনা আড়াল করতে নীরিহ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ফাশিয়ে দেয়ার চেষ্টার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা।

আজ বুধবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়য়ের নতুন টরকী বাজার সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে বাজারের শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারন অংশ নেয়।

অভিযোগ সুত্রে জানাগেছে, সম্প্রতি রমজানপুরের বাসিন্দা মোঃ রাশেদ বেপারীকে তার নিজেস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দিনদুপুরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্তায় দেখতে পেয়ে অবরুদ্ধ করে ওই এলাকার স্থানীয় লোকজন। পরে এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

এ খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং কি বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে প্রকৃতি ঘটনা আড়াল করতে রাশেদ বেপারী ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে উল্টো ওই এলাকার নিরীহ ও সাধারণ মানুষদের বিরুদ্ধে কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দিয়ে হয়রানী ও নীরিহ লোকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী ও বাজারের ব্যবসায়ীরা।

এ বিষয় ভুক্তভোগী রমজানপর ইউনিয়নের বিএনপি নেতা তারেক পাইক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশেদ তার দোকানের দরজা এবং ঝাপ বন্ধ করে নিজে নারীর সঙ্গে অনৈতিক কাজ করে সময় ধরা পড়ার পর এখন আমাদের মতো সাধারণ মানুষকে আইনিভাবে হয়রানি করছে।

তার এই মিথ্যা অভিযোগের কারণে এলাকার সম্মানিত ব্যক্তি ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। মানববন্ধনে নতুন টরকী বাজারের দোকান মালিক মোঃ সোহেল বেপারী প্রশাসনের নিকট জোর দাবি জানান,রাশেদ বেপারীর দেওয়া মিথ্যা অভিযোগটি অবিলম্বে সুষ্ঠু তদন্তে মাধ্যমে প্রত্যাহার করা হয় এবং একজন অপরাধী হয়েও সাধারণ মানুষকে হয়রানি করার অপরাধে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।

অন্যথায় ব্যবসায়ী ও এলাকাবাসী আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নতুন টরকী বাজারের সভাপতি দিদারুল ইসলাম টিটু বেপার, মোঃ জামাল বেপারী, আখতার বেপারী, ব্যবসায়ী নাসিরউদ্দিন রাড়ী, ব্যবসায়ী রহিম খা, ব্যবসায়ী কামাল বেপারসহ অনেকে।

নারি সংঘটিত ঘটনায় অভিযুক্ত রাশেদ বেপারীকে ঘটনার ব্যাপারে তার হাতে থাকা মুঠো ফোনে জানতে চাইলে তিনি ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করে ফোন টেকে দেন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, আমি ঘটস্থলে গিয়ে তদন্ত করে দেখব, আসেল ঘটনা কোনটা সঠিক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।