শেষ ষোলো নিশ্চিত, ব্রাজিলের সামনে কারা? ফাইনাল পর্যন্ত সম্ভাব্য পথচিত্র

শেষ ষোলো নিশ্চিত, ব্রাজিলের সামনে কারা? ফাইনাল পর্যন্ত সম্ভাব্য পথচিত্র

ব্রাজিল ২-১ গোলে জাপানকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে জয় পাওয়ার পর এখন প্রশ্ন—ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কে এবং ফাইনালে যেতে হলে কাদের বাধা পেরোতে হবে?

শেষ ষোলো

আগামী ৫ জুলাই নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এই ভেন্যুতেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ক্যানারিনহারা এবং এখানেই তাদের বেস ক্যাম্প।

এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী। দুই দলের লড়াইটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে।

কোয়ার্টার ফাইনাল

শেষ ষোলোর বাধা টপকাতে পারলে ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামিতে কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল।

সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড অথবা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। রাউন্ড অব ৩২ এবং শেষ ষোলোর ফলের ওপর নির্ভর করবে প্রতিপক্ষ।

সেমিফাইনাল

কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ব্রাজিল।

এই পর্যায়ে সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, মিশর, সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া এবং ঘানা।

ফাইনাল

সব বাধা পেরোতে পারলে ১৯ জুলাই নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ নির্ধারিত হবে টুর্নামেন্টের অন্য ব্র্যাকেটের ফলাফলের ভিত্তিতে। ওই অংশে রয়েছে কানাডা, প্যারাগুয়ে, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, মরক্কো, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, বসনিয়া ও হার্জেগোভিনা, বেলজিয়াম এবং সেনেগাল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।