আধুনিক তথ্য কমপ্লেক্সের ভেল্যু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আধুনিক তথ্য কমপ্লেক্সের ভেল্যু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই -তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আধুনিক তথ্য কমপ্লেক্সের ভেল্যু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই

দেশের তথ্য ও জনসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রতিটি বিভাগে সাততলা আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এ সুবিধা জেলা ও উপজেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে দেশের ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। আমরা আধুনিক তথ্য কমপ্লেক্সের ভেল্যু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার সকালে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী-কাশিপুর এলাকায় বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্দেশ্য শুধু দৃষ্টিনন্দন বা আধুনিক একটি ভবন তৈরি করা নয়। এর মূল লক্ষ্য হচ্ছে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের কাছে সহজ, দ্রুত ও কার্যকর তথ্য ও জনসেবা পৌঁছে দেওয়া।

তিনি বলেন, কোনো কম্পিউটার, স্মার্টফোন কিংবা প্রযুক্তিপণ্যের মূল্য শুধু তার বাজারদাম দিয়ে নির্ধারিত হয় না। মানুষের দৈনন্দিন জীবনে সেটি কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে, প্রকৃত মূল্য সেখানেই। তথ্য কমপ্লেক্সের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। জনগণ এখান থেকে কতটা আধুনিক ও কার্যকর সেবা পাচ্ছে, তার ওপরই প্রকল্পটির সফলতা নির্ভর করবে।

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ১৮০ দিনের অগ্রগতি তুলে ধরলেন প্রতিমন্ত্রী

আধুনিক তথ্যসেবার পাশাপাশি এসব কমপ্লেক্সে উন্নত প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও রাখার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। প্রচলিত সিনেমা হলের তুলনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে এসব কেন্দ্রে থ্রিডি ও ফোরডি প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, পর্যায়ক্রমে জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সুবিধা সম্প্রসারণ করা হবে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও আধুনিক তথ্য, প্রযুক্তি ও জনসেবার সুযোগ আরও সহজে গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুনঃ লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার এবং পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান। এ সময় বরিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেদ হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।