কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার

কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিকতা গঠনে মায়েদের ভূমিকা শীর্ষক এক ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এস কে এম এইচ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির  হলরুমে এ মা সমাবেশে অনুষ্ঠিত  হয়। সমাবেশে শত শত মায়ের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো বিদ্যালয় প্রাঙ্গণকে এক মিলনমেলায় পরিণত করে।
এস কে এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, হাজরাবাড়ী টিকরীবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পুলিন কুমার বাড়ৈ, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, সিনিয়র শিক্ষক নীরেন্দ্রনাথ বাড়ৈ, ৬৯ নং শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জয়দেব বাড়ৈ, শিক্ষার্থীদের অভিভাবক বান্টি শেখ, মনোরঞ্জন মন্ডল, মঞ্জু হালদার ও  যুবনেতা রণদা পল্লভ বক্তব্য রাখেন।
​সমাবেশে বক্তারা বলেন, একটি শিশু জন্মের পর তার প্রথম পাঠশালা হলো তার মায়ের কোল। মায়েরা সচেতন হলে সন্তান কখনো পথভ্রষ্ট হতে পারে না। বর্তমান যুগে মোবাইল ফোনের অপব্যবহার এবং কিশোর অপরাধ থেকে সন্তানদের দূরে রাখতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মা হলেন শিশুর প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক। একটি শিক্ষিত ও সচেতন মা-ই পারেন একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে। প্রযুক্তির এই যুগে সন্তানরা যাতে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে পড়ে, সেদিকে মায়েদের কড়া নজর রাখতে হবে।
তিনি বাল্যবিয়ে প্রতিরোধ, পুষ্টিকর খাদ্য ও নিয়মিত স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মায়েদের আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত মায়েরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সন্তানদের পড়াশোনার ব্যাপারে আরও বেশি সচেতন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।