প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও প্রিমিয়ার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ রোববার বিকেলে এ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স।

২০২৫ সালের জুলাইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্সের সঙ্গে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন।

সেই আলোচনার ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হলো ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’, যা নগর ব্যবস্থাপনা, উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

রিসার্চ সেন্টার উদ্বোধনের আগে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ সমঝোতার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক মানের গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির, ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন চৌধুরী।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবপ্রতিষ্ঠিত ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।