ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন
মাদারীপুরের ডাসারে মাদক সেবন কারি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার(১১ জুন) বিকেলে উপজেলার কাঠেরপুল এলাকায় মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সুশীল সমাজ এবং যুব সমাজের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় আন্দোলনকারীরা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি তোলেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের প্রতিনিধিরা বলেন, পশ্চিম পুয়ালি গ্রামের কাঠের পুল এলাকায় চিহ্নিত মাদকসেবী জাহিদুল ইসলাম ওরফে ইরান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।
তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই মাদকসেবী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে।
বক্তারা অভিযোগ করেন ভূরঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মুন্সী ও মোঃ শাহীন হাওলাদার সহ বেশ কয়েকজনের নামে যে মামলাটি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন তাই তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। ইরানের উদ্দেশ্য হলো মাদক কারবারিদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের মুখ বন্ধ করা।
এই মিথ্যা মামলার কারণে এলাকার শান্তিপ্রিয় যুব সমাজ ও সুশীল সমাজের ব্যক্তিরা সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। এসময় বক্তব্য রাখেন বনগ্রাম খাদেমুল ইসলামিয়া সুন্নাতিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা আব্দুল বারি, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সমাজসেবক মতিউর রহমান বাদল কাজী, গণমাধ্যম কর্মী মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ জাফরুল হাসান ও মোঃ আতিকুর রহমান আজাদ প্রমুখ।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে স্থানীয় যুব সমাজ, শিক্ষক, রাজনীতিবিদ, আলেম সমাজসহ কয়েক শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠের পুল চত্বরে এসে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।