বাংলাদেশ-যুক্তরা‌জ্যের সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে

বাংলাদেশ-যুক্তরা‌জ্যের সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে

ঢাকায় নিযুক্ত যুক্তরা‌জ্যের হাইক‌মিশনার সারাহ কুক ব‌লে‌ছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে।

শ‌নিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন হাইক‌মিশনার সারাহ কুক।

প‌রে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে ব্রিটিশ হাইক‌মিশনার ব‌লেন, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠ‌কের ধারাবাহিকতায় আজ‌কের আলোচনা। বৈঠ‌কে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

সারাহ কুক বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উভয় দেশ বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ যৌথ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে, যার জন্য টেকসই আন্তর্জাতিক মনোযোগ প্রয়োজন।

তি‌নি আরও জানান, বৈঠকটি ফলপ্রসূ হ‌য়ে‌ছে। উভয় পক্ষই একমত হয়েছে যে, অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আজ‌কের আলোচনা বাস্তবায়‌নে আগামী সপ্তাহগুলোতে ফলোআপ কাজ চলমান থাক‌বে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।