আইসিটি বিভাগের বিদায়ী সচিবকে সংবর্ধনা

আইসিটি বিভাগের বিদায়ী সচিবকে সংবর্ধনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা আজ ঢাকায় আইসিটি বিভাগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বিদায়ী সচিবের দক্ষতা এবং প্রশাসনিক প্রজ্ঞার প্রশংসা করে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

উপস্থিত কর্মকর্তারা বিদায়ী সচিবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিশেষে বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেন সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।