দূর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং দূর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় মধুখালী উপজেলা অফিসার্স ক্লাবে জেলা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপসহকারী পরিচালক মোঃ শফিউল্লাহ, দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ শামীম আহমেদ, মধুখালী দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীর , সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক মাসুদ হাসান প্রমুখ ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু) সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় বনাম মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয় বনাম বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দূর্নীতির কুফল, প্রতিরোধের উপায় এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আর্প শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।




