দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭১২

দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭১২

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের ঢাকায় দুই, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু।এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দেশে ১ হাজার ৫৭ শিশু আক্রান্ত হয়েছে।এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৬ শিশুর।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭১২ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশুর। এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৯১৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু।আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২ শিশু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।