ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন প্রতিপালনে গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন প্রতিপালনে গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে আইনটি সংশোধনপূর্বক ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ শিরোনামে চলতি বছরের ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস এবং অবিলম্বে কার্যকর করে জারী করা হয়েছে।

সংশোধিত এই আইনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, সিনেমা, নাটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন সংক্রান্ত বিধান রয়েছে গণমাধ্যমসমূহে যার প্রতিপালনে বিশেষ অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আইনের ০৫ ধারার (গ) দফা অনুযায়ী কোনো প্রেক্ষাগৃহে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেইজ, ইলেক্ট্রনিক মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সম্পর্কিত কোনো বিজ্ঞাপন প্রচার করা
যাবে না।

আইনের ০৫ ধারার (ঙ) দফা অনুযায়ী বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য ও তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি (Over The Top-OTT) প্ল্যাটফর্ম, অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করা যাবে
না।

এছাড়াও, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর বিধানসমূহের কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকল্পে সরকারি ও বেসরকারি সকল টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালসহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার না করা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সমিতি/কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে তামাকজাত দ্রব্য ব্যবহারের কোন দৃশ্য না রাখার বিশেষ অনুরোধ জানিয়েছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।