আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, পুরাতন ধ্যান ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত এবং শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সচেষ্ট রয়েছে। দেশের শতকরা ৩৪ শতাংশ হচ্ছে শিশু। এ শিশুদের উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকায় নয় দেশের প্রতিটি হাসপাতালে দিতে হবে।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় অধিক সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। তাই দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এ ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।

তিনি শিশু হাসপাতালে ভর্তিকৃত ৪০জন জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভারসিরোসিস এবং স্ট্রোক প্যারালাইসিস শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।