পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
পবিত্র ১০ মহররম তথা পবিত্র আশুরা উপলক্ষে সাতক্ষীরা শহরের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখরালী কলনীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব স্থানীয় কুখরালী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুখরালী কলনীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা উপদেষ্টা আলহাজ্ব মো. ফজলুল হক।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আশুরার তাৎপর্য, ত্যাগ, ধৈর্য, ন্যায়-নীতির শিক্ষা এবং মুসলিম উম্মাহর জন্য এ দিনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন চালতেতলা বাগানবাড়ি মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোমেন, পারকুখরালী মসজিদের ইমাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম এবং কুখরালী কলনীপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হালিমসহ স্থানীয় আলেম-ওলামাগণ।
বক্তারা বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ, ধৈর্য, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক অনন্য শিক্ষা বহন করে। এ দিনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।