পাইকগাছার যাত্রীবাহী বাস খুলনার গুটদিয়ায় পুকুরে ;  নিহত -১

পাইকগাছার যাত্রীবাহী বাস খুলনার গুটদিয়ায় পুকুরে ;  নিহত -১

পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস খুলনার গুটদিয়ায় পুকুরে পড়ে গিয়ে একজন নিহত হয়েছে। নিহত দিনমজুর ছাইদুর রহমান ছাইদ (২৫) পাইকগাছার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে।

‎খুলনা জেলা বাস মালিক সমিতির সহ সভাপতি অমরেশ কুমার মন্ডল বলেন ৩ জুন বুধবার সকাল ৮ টায় পাবনা- ব-১৮২ নং যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পথিমধ্যে সকাল পৌনে ১০ টার দিকে বাসটি খুলনার ডুমুরিয়ার গুটদিয়ায় পৌছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মহা সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

এতে জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে ছাইদুর রহমান ছাইদ নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে নিহত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা জানান নিহত ছাইদুর পেশায় একজন দিনমজুর। সকালে সে বাস যোগে খুলনা হয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।