বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার দহাকুলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রোকনুজ্জামান (২২) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রাম ভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আকতারুল ইসলাম (৪৬)।
রোববার ( ১৪ জুন ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী ২৮৪৭/- টাকা, ভারতীয় ৪৮৩৭ পিস ইয়াবা, ০৩টি মোবাইল, ৩২টি শাড়ী, ৬২টি তালা, ৪৩প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সনপাপড়ী, ০৪ কেজি তালমিশ্রী, ১৮০টি খাদ্য সামগ্রী, ২টি হরলিক্স, ০২ কেজি কাজু বাদাম, ৩ কেজি গুড়া দুধ, ৬০৩টি চকলেট ও ৫০৯৩টি কসমেটিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২৪,২৩,৬০৭/-(চব্বিশ লক্ষ তেইশ হাজার ছয়শত সাত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামি যশোর কোতোয়ালি  থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।