বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ( ৪ জুন ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৯টি শাড়ী, ৩ কেজি জিরা, ৫৩ প্যাকেট ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ৩০টি খাদ্য সামগ্রী, ৪০৪টি চকলেট এবং ৫২২টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,৪১,৪৪০/-(পাঁচ লক্ষ একচল্লিশ হাজার চারশত চল্লিশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।