বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত Antonio Alessandro সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় ২.৫ লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

এসময় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ফ্লাইট ফ্রিকুয়েন্সি বৃদ্ধির ব্যাপারে
যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ইতালীয় The Edge Company এর বাংলাদেশের বিমানবন্দরের জন্য Bird Control Management System (BCMS) তৈরির আগ্রহের কথা ব্যক্ত করেন।

এছাড়া বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের স্বার্থে Flyon Aero কোম্পানির প্রশিক্ষণ একাডেমি তৈরির আগ্রহের বিষয়েও বিস্তারিত জানান।

মন্ত্রী দেশের বিমানখাতের উন্নয়নে ইতালির সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং SATS এর প্রতিনিধিগণের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে প্রতিনিধিগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন।

পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক- প্রাইভেট পার্টনারশিপ মডেলে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।