মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে জাম গাছ থেকে পড়ে এক গৃহবধুর মৃত্যু

মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে জাম গাছ থেকে পড়ে এক গৃহবধুর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে জাম গাছ থেকে পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুখালী উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামে। নিহত গৃহবধুর নাম রুনা বেগম। সে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মোঃ দবির শেখের মেয়ে এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাটফাদিল পুর গ্রামের বাবুর স্ত্রী ।

স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায় পাশের বাড়ীর বেলা ১১টার দিকে জাম পাড়ার জন্য রুনা বেগম গাছে ওঠেন। হঠাৎ করে জাম গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পায় ।

তারপর চিকিৎসার জন্য মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার কথা বললে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনা জানাজানি হলে এলাকার শত শত মানুষ এক নজর তাকে দেখতে তার বাপের বাড়ী ভিড় জমায়।

পারিবারিক সূত্রে জানা যায় ঈদুল আযহা’য় বাপের বাড়ী আড়পাড়াতে বেড়াতে এসেছিলেন । আরও জানা যায় তার ৬ বছরের একটি ছেলে এবং ৩ বছরের একটি মেয়ে সন্তান আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।