মাদারীপুরে মিথ্যা অপবাদ দিয়ে জনসম্মুখে খামারির মাথায় দুধ ঢেলে নির্যাতন, কনটেন্ট ক্রিয়েটর এনামুল গ্রেফতার

মাদারীপুরে মিথ্যা অপবাদ দিয়ে জনসম্মুখে খামারির মাথায় দুধ ঢেলে নির্যাতন, কনটেন্ট ক্রিয়েটর এনামুল গ্রেফতার

মাদারীপুরে দুধে পানি মিশ্রণের মিথ্যা অপবাদ দিয়ে গরুর খামারিদের মাথায় জনসম্মুখে দুধ ঢেলে শারিরিক নির্যাতনের অপরাধে কন্টেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতা এনামুল বাঘা পূর্ব স্বরমঙ্গল গ্রামের হারুন বাঘার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২২ জুন দুপুরে খালিয়া থেকে টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন বেশ কয়েকজন গরু খামারির। এ সময় ছোট একটি যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল। নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর ভাব নিয়ে শুরু করেন ভেজাল দুধের অভিযান।

গোকুল ও এক নারীসহ তিনজন বিক্রেতার দুধে পানি মেশানো আছে অভিযোগ তুলে দুইজনের মাথায় দুধ ঢেলে দেয় এনামুল এবং তাদের অকথ্য ভাষায় গালাগালিও করেন। এ ঘটনার সময় হাসি-ঠাট্টায় মসগুল ছিলেন উৎসুক জনতা। সেই ভিডিও এনামুল বাঘা তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনামুল বাঘার বিচার দাবি করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, টেকেরহাট বাজারে উৎসুক জনতার মাঝে দাড়িয়ে একে একে দুটি দুধের বোতল হাতে নেন কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা।

এ সময় দুধের বোতলের মধ্যে ছোট একটি কাঠি সাদৃশ্য যন্ত্র দিলে কিছু অংশ ভেসে ওঠে। অভিযোগ তুলে এনামুল বাঘাকে বলতে শোনা যায় দুধে ৬ শো’ গ্রাম পানি মেশানো আছে, দুধের মালিক কে? খামারি গোকুল সহ পরাপর দুইজন দুধের মালিক পরিচয় দিয়ে সামনে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বোতলে থাকা তাদের মাথায় সব দুধ ঢেলে দেয় এবং শারিরিকভাবে লাঞ্ছিত করে এনামুল বাঘা। এ সময় উৎসুক জনগণকে হাসিঠাট্টা করতে দেখা যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, এনামুল বাঘাকে জুম্মার নামাজের পর তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, এনামুল শুধু কনটেন্ট ক্রিয়েটর অপরাধীই নয়, সে আওয়ামী লীগেরও বড় নেতা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতাসহ একাধিক মামলাও রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।