কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা 

কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নন্দিতা রায়  (১৫) নাম এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নন্দিতা রায় ধারাবাশাইল গ্রামের নিমাই রায়ের  মেয়ে এবং ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানাগেছে, শুক্রবার সকালে নন্দিতা কান্দি মিশনের স্কুলে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফিরে এসে নিজের শোবার ঘরে গিয়ে  দরজা বন্ধ করে দেয়।
পরিবারের লোকজন দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে নন্দিতাকে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখতে পায়। সেখান উদ্ধার করে পরিবারে লোকজন নন্দিতাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার এস আই শহিদুল ইসলাম  বলেন, নন্দিতা রায়ের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়াও  কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।