ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী এলাকার ভুক্তভোগীরা এই কর্মসূচির আয়োজন করে।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ভুক্তভোগী ডা.মিজানুর, জিয়া, বিল্লাল,হাবিব, মুসা, চানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পে বিষয়খালী এলাকায় যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার সঠিক মুল্যে দেওয়া হচ্ছে না।

জমির দাম ৪ লাখ টাকা শতক হলেও সেই জমির দাম দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা। এমনভাবে ওই এলাকার ২ শতাধিক জমির মালিক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাই জমির সঠিক মুল্যে দেওয়ার দাবী জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।