নওগাঁয় ইস্কনের উদ্যোগে সংবর্ধনা ও ভাগবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় ইস্কনের উদ্যোগে সংবর্ধনা ও ভাগবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁ সদর শ্রী রাধাগোবিন্দ জীউ মন্দির (আখড়া বাড়ী)-তে ইস্কনের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা ও ভাগবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ০১/০৬/২৬ ইং তারিখে সদ্য সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী মৎ ভক্তি নিতাই স্বামী মহারাজের নওগাঁ আগমন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ জাহেদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মৎ ভক্তি বিজয় স্বামী মহারাজ,
মনোজিৎ কুমার সরকার (ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক, সম্মেলন প্রস্তুত কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, জেলা শাখা নওগাঁ)
শ্রীকান্ত পার্থ সারথী কৃষ্ণ দাস (অধ্যক্ষ, খেতুরধাম রাজশাহী)
বিনয় সরকার (সদস্য সচিব, সম্মেলন প্রস্তুত কমিটি, জেলা শাখা নওগাঁ) সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নওগাঁ ইস্কনের অধ্যক্ষ শ্রী ব্রজরাজ কৃষ্ণ দাস। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।