বেনাপোলে অসুস্থ কর্মীর পাশে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক

বেনাপোলে অসুস্থ কর্মীর পাশে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক
বেনাপোল পৌরসভার সাদিপুর ওয়ার্ড যুবদলের অসুস্থ সদস্য গোলাম হোসেনকে দেখতে তার বাড়িতে ছুটে গেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় তিনি অসুস্থ গোলাম হোসেনের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
গোলাম হোসেন বেনাপোল পৌরসভার ১ নম্বর সাদিপুর ওয়ার্ডের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।
অসুস্থ যুবদল নেতাকে সহায়তা প্রদানকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মী অসুস্থ হলে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও নৈতিক কর্তব্য। আমরা দলের প্রতিটি নেতাকর্মীর যেকোনো বিপদে সর্বদা তাদের পাশে রয়েছি। এছাড়া এলাকার কোনো দরিদ্র মানুষ যদি চিকিৎসার অভাবে কষ্ট পায়, আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করি।”
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম মির্জা, এম ইয়াছিন মোড়ল, ইয়ার আলী, সদস্য মফিজুর রহমান পিন্টু, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশীয়র রহমান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মাহফুজুল হক সোহাগ, সদস্য তুহিন হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন লাল্টু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সনি এবং জেলা কৃষক দলের সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।