মাদারীপুরের রাজৈরে মাদক কারবারিদের সনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘোষণা

মাদারীপুরের রাজৈরে মাদক কারবারিদের সনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘোষণা

মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন এলাকাবাসী। একে একে মাদক কারবারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘোষণা দেন বক্তারা।

শনিবার বিকেলে রাজৈর উপজেলার কবিরাজপুর স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে এতে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সামাজিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, যারা মাদকের সাথে যুক্ত, তাদের কারনে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পায়। অপরাধপ্রবনতা বাড়ে। একজন নেশাগ্রস্থ মানুষকে দেখে অন্যজন উৎসায়িত হয়। এই মাদকের সাথে যারা জড়িত প্রত্যকেই আইনের আওতায় আনতে হবে। এলাকার মানুষ তাদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিবে।

বক্তারা আরো বলেন, সমাজের বেশির ভাগ অপরাধ প্রবণতার মূল উৎস হচ্ছে মাদক। তাই মাদককারবারী সঙ্গে কোন আপোষ নেই ও ছাড় নেই। আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ করেছে। তাই মাদক কারবারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবে এলাকার জনগণ।

একটা অপরাধ ঢাকতে আরেকটা অপরাধের জন্ম দেয়া কোন সচেতন মানুষের কাজ নয়। অতএব মাদকের বিরুদ্ধে মানুষের কেবল সচেতন অবস্থান গড়ে উঠলেই নিজের পরিবার যেমন নিরাপদ থাকবে, তেমনি দেশ ও সমাজ এক সময় মাদকমুক্ত হবে।

কবিরাজপুর সিহাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে ও কাশিমপুর কেএইচ মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজৈর থানার পরিদর্শক কুতুব উদ্দিন, মাদারীপুর জেলা বিএনপির কার্যনিবার্হী কমিটির সদস্য আরিফ হাওলাদার, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর রাজৈর শাখার সেক্রেটারি মাহামুদুল্লাহ ফাহামী, রাজৈর পৌর বিএনপির আহবায়ক শেখ জাকির, কবিরাজপুরের জামিয়া আবু বকর মাদ্রাসার মোহতামিন মুফতি তানভীর আহম্মেদ, কবিরাজপুর সিহাব মাধ্যমিক বিদ্যালরের সহকারি শিক্ষক আবুল বাশার শরিফসহ অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।