যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ( ১৬ জুন ২০২৬) দিনব্যাপী বিজিবি এর পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ বোতল বিদেশী মদ, ২৬টি শাড়ী, ৫টি কম্বল, ১টি মোবাইল, ১ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ৪টি রেইনকোর্ট, ১২টি খাদ্য সামগ্রী, ৬৪৮টি চকলেট এবং ১৭১টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটক আসামি হলেন, যশোর বাঘারপাড়া লক্ষিনারায়ারনপুর গ্রামের মৃত শুশিল বিশ্বাসের ছেলে অংশু বিশ্বাস(৩৫)।
আটককৃত মালামালের মূল্য ৩,৭৯,২৬০/-(তিন লক্ষ ঊনআশি হাজার দুইশত ষাট) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামি বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।




