কামারখালী বাজারে পরিত্যক্ত বিল্ডিং চরম ঝুঁকিপূর্ন

কামারখালী বাজারে পরিত্যক্ত বিল্ডিং চরম ঝুঁকিপূর্ন

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার সুধী বান্ধব ক্লাব রোড এর সম্মুখে, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিজেন্দ্রনাথ সাহা’র এই পুরাতন ভবনটি সোমবার আনুমানিক বিকাল ৩:০০ ঘটিকার সময় প্রচন্ড বৃষ্টিপাতের কারনে দ্বিতীয় তলার ছাদ ভেঙ্গে তৎ সংলগ্ন নয়ন বিশ্বাস ও শয়ন বিশ্বাসের সেলুনের উপর কিছু অংশ বিকট শব্দে ভেঙ্গে পড়ে । সাথে সাথে এলাকায় আতংক দেখা দেয় ।

পক্ষান্তরে জনসাধারনের ও প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের জীবন নাশের সম্ভাবনা রয়েছে । এই বিল্ডিংয়ের সংলগ্ন রাস্তাটি কামারখালী মাছ বাজারের প্রবেশের মুল পথ ।

যেকোন সময় বিল্ডিংটি ধসে পড়তে পারে। তাই অতি দ্রুত এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পুরাতন বিল্ডিংটি নিরাপদভাবে অপসারন জরুরী হয়ে পড়েছে ।

বিল্ডিং এর ঠিক নিচে রেজা মিয়ার আমের ব্যবসা, পাশে নাছিরের চা দোকান, নয়ন ও শয়ন এর সেলুন তার সাথে সুমন এর চা’র দোকান রয়েছে ।

বর্তমান বিল্ডিংটি নিয়ে কোর্টে মালিকানা দাবী নিয়ে মামলা চলমান । জানা যায় বিল্ডিংটি বর্তমান বিক্রিত এর পরেই কোর্টে মামলা ফাহিম খাঁন এর সাথে। তাই প্রশাসনের নিকট জনসাধারনের দাবী প্রকৃত মালিক পক্ষকে বিল্ডিংটি অচিরেই মেরামত বা অপসারন করার অনুমতি দেওয়া হোক ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।