ঝিনাইদহের কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় শহরের মেইন বাসষ্টান্ডে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষক, ছাত্র. ব্যবসায়ী,গনমাধ্যমকর্মী ও সুধীজনসহ সর্বস্তরের সাধারন মানুষ অংশ নেয়।
তাদের দাবী ঝিনাইদহে বরাদ্ধকৃত মেডিকেল কলেজটি জেলার ৬টি উপজেলার মধ্যবর্তী স্থান ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন বেজপাড়াতে স্থাপনের জোর দাবী জানান।
মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজনে কমিটির আহব্বায়ক সাংবাদিক সোহেল আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বস্তবায়ন কমিটির অন্যতম সংগঠক প্রভাষক আনিচুর রহমান, সমকালের সাংবাদিক জামির হোসেন, সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, ব্যাংকার আবু জাফর,প্রভাষক খায়রুল ইসলাম. সদস্য হারুন অর রশিদ ও ইউনিভার্সিটি এ্যাসোসিয়েশন উষার সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন।
বক্তাগন দাবী জানিয়ে বলেন, কালীগঞ্জের বেজপাড়া নামকস্থানে সরকারী পতিত জমি রয়েছে। তাই এখানে মেডিকেল কলেজ স্থাপনে সরকারের জমি ক্রয়ে কোন বাড়তি অর্থ ব্যয় হবে না।
জেলার আয়তন ও সীমানার দিক দিয়ে কালীগঞ্জ উপজেলা হল মধ্যবর্তী স্থান। এছাড়াও এখানে কলেজ স্থাপন হলে পার্শ্ববতী কোটচাদপুর ও মহেশপুর উপজেলাসহ চুয়াডাঙ্গা জেলার মানুষেরাও উপকৃত হবে। তাদের এ যৌতিক দাবী বস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।




