কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্মাণ খাতের আধুনিক প্রযুক্তি ও গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে ‘বার্জার ফসরক লিমিটেড’-এর উদ্যোগে একটি রাজমিস্ত্রি কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে কোটালীপাড়া রংমহল এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া রংমহলের স্বত্বাধিকারী রাজীব দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, বার্জার ফসরক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট ও সেলস মোঃ মোরশেদুর রহমান, সহযোগী এক্সিকিউটিভ খুচরা বিক্রয় মোঃ মিরাজ আকান বক্তব্য রাখেন।

কর্মশালায় আধুনিক নির্মাণশৈলী, টেকসই ও দীর্ঘস্থায়ী ভবন নির্মাণে উন্নত কেমিক্যালের ব্যবহার এবং ড্যাম্প বা নোনা ধরা প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অংশ নেওয়া একাধিক রাজমিস্ত্রি জানান, এই ধরনের আয়োজন তাদের কাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। আগে অনেক সময় সঠিক কেমিক্যালের ব্যবহার না জানার কারণে ভবনে নানাবিধ সমস্যা দেখা দিত, কিন্তু এই কর্মশালার মাধ্যমে তারা অনেক খুঁটিনাটি ও আধুনিক কৌশল শিখতে পেরেছেন।

বার্জার ফসরক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট ও সেলস মোঃ মোরশেদুর রহমান বলেন,  নির্মাণ শিল্পের মেরুদণ্ড হলেন আমাদের রাজমিস্ত্রি ভাইয়েরা। তাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এর ফলে গ্রাহকরা যেমন টেকসই ও নিরাপদ বাড়ি পাবেন, তেমনি মিস্ত্রিদের কাজের দক্ষতা ও মান আরও বৃদ্ধি পাবে।

কর্মশালায় উপজেলার বিপুল সংখ্যক অভিজ্ঞ ও তরুণ রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিদের মাঝে নৈশভোজের খাবার ও বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।