গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান 

গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান 
বিশ্ব শান্তি ও সফল জীবের কল্যাণার্থে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই গ্রামের সাহাপাড়ায় একতা লোকনাথ সংঘ ও লোকনাথ ভক্ত দের আয়োজনে  শ্রী শ্রী লোকনাথ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম  যজ্ঞানুষ্ঠান  গত শুক্র থেকে শুরু হয়ে সোমবার  প্রভাতে দধি মঙ্গল ও কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে শেষ হবে ।
লোকনাথ মন্দির কমিটির সভাপতি বিল্টু রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সুজন ঘোষ চৌধুরী জানান পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বুধবার শ্রীমৎ ভাগবত পাঠ ও
বৃহস্পতিবার লোকনাথ ব্রহ্মচারীর পূজার্চনা, ভোগরাগ, পুষ্পাঞ্জলি ও ভক্তদের মাঝে প্রসাদ প্রদান করা হয়।  আরো জানা যায় যজ্ঞানুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন  করে প্রভু মন্দির সম্প্রদায়, রাই ঠাকুর সম্প্রদায়, নব দিপুশ্রী সম্প্রদায়, প্রভু নিরঞ্জন সম্প্রদায়,শ্যামা দেবী  সম্প্রদায় ও  অষ্টগুপি সম্প্রদায়এবং দূরদূরান্ত থেকে আগত সকল ভক্তদের মাঝে সার্বক্ষণিক প্রসাদের ব্যবস্থা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।