জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন ৩২ শিল্পী ও কলাকুশলী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন ৩২ শিল্পী ও কলাকুশলী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। গত ২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যুগ্মভাবে এবং মরহুম তারেক মাসুদ (মরণোত্তর) ও মরহুম আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর) যুগ্মভাবে আজীবন সম্মাননা পদকে মনোনীত হয়েছেন।

কে এম হালিমুজ্জামান (খন্দকার সুমন) ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার পাচ্ছেন। ‘মরিয়ম’ চলচ্চিত্রের জন্য চৈতালী সমদ্দার পাচ্ছেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার। ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’-এর জন্য শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছেন এলিজা বিনতে এলাহী।

‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আহাম্মেদ ফজলে রাব্বি আফরান নিশো (আফরান নিশো), ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আইনুন নাহার (আইনুন পুতুল), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন মনির আহাম্মেদ (শাকিল), ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন নাজিয়া হক (নাজিয়া হক অর্ষা), ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী (খল চরিত্র) পুরস্কার পাচ্ছেন খন্দকার রশিদ আহমেদ (আশীষ খন্দকার), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী ক্যাটেগরিতে (কৌতুক চরিত্র) পুরস্কার পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম, ‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী ক্যাটেগরিতে পুরস্কার পাচ্ছেন মোঃ লিয়ন, একই চলচ্চিত্রে শিশু শিল্পী শাখায় (বিশেষ পুরস্কার) পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটেগরিতে পুরস্কার পাচ্ছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (ইমন চৌধুরী), ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্যাটেগরিতে পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়ক ক্যাটেগরিতে পুরস্কার পাচ্ছেন কাজী মোঃ আলী জাহাঙ্গীর (বালাম), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়িকা ক্যাটেগরিতে অবন্তী দেব সিঁথি, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন যথাক্রমে মোঃ অলিউল্লাহ (সোমেশ্বর অলি), মুনির মাহমুদ প্রিন্স (প্রিন্স মাহমুদ) ও ফারুক হোসেন, ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পাচ্ছেন মোঃ তাসনীমুল হাসান, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী চৌধুরী (রায়হান রাফী) ও সৈয়দ নাজিম উদ দৌলা, ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কার পাচ্ছেন মোঃ সালাহ উদ্দিন আহমেদ বাবু, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন যথাক্রমে শহীদুল ইসলাম এবং সুমন কুমার সরকার, ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন সুজন মাহমুদ, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা ক্যাটেগরিতে পুরস্কার পাচ্ছেন বীথি আফরীন এবং ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মেক-আপম্যান ক্যাটেগরিতে পুরস্কার পাচ্ছেন সবুজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।