পঞ্চগড়ের বোদায় ভেকু মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭০০০০ টাকা জরিমানা 

পঞ্চগড়ের বোদায় ভেকু মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭০০০০ টাকা জরিমানা 
পঞ্চগড়ের বোদায় ভেকু মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭০০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩ জুন (বুধবার) বিকেলে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ
ইউনিয়নের বাগডোগরা ঘাটে করতোয়া নদী থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ইজারাদার মোহাম্মদ শামীম হোসেনকে ৭০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ
ইউনিয়নের বাগডোগরা ঘাটে করতোয়া নদী থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল ইজারাদার মোহাম্মদ শামীম হোসেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হলে প্রশাসনের নজরে আসে।
বুধবার বিকেলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.  আসিফের নেতৃত্বে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০২৩ সংশোধিত) অনুযায়ী মোহাম্মদ শামীম হোসেনকে ৭০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে। এসময় পুলিশ ও স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বোদা উপজেলা প্রশাসন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।