নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
নড়াইল সদর উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে নড়াইল-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, যশোর থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস নড়াইলের উদ্দেশে আসছিল। বাসটি নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।