পঞ্চগড়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টানার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় সদর উপজেলার আয়োজনে পঞ্চগড় সদর উপজেলা হলরুমে পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন, অতিরিক্ত উপপরিচালক কৃষি, সুবোধ চন্দ্র রায়, পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুন্নবী বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় সার বিষয় বিভিন্ন ব্যাখ্যা প্রদান করা হয়।
পরে অনুষ্ঠানস্থলে পার্টনার কংগ্রেস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে সদর উপজেলা প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করা হয়।
এসময় পার্টনার কংগ্রেসে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক সহ প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তাগন অংশগ্রহণ করেন।




